ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • কোহলিকে কেন ড্রেসিংরুমে চাইছেন স্কটিশ অধিনায়ক!

    কোহলিকে কেন ড্রেসিংরুমে চাইছেন স্কটিশ অধিনায়ক!
    বিরাট কোহলি-কাইল কোটজার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুবাইয়ে আজ শুক্রবার স্কটল্যান্ড মুখোমুখি হচ্ছে ভারতের। টি-২০ বিশ্বকাপে বড় দেশগুলোর সঙ্গে খেলার অভিজ্ঞতাই তাদের কাছে সম্পদ হতে চলেছে বলে মনে করছেন স্কটিশ ক্যাপ্টেন কাইল কোটজার। ম্যাচ পূর্ব সাংবাদিক বৈঠকে কোটজার জানান, বিরাট কোহলির মতো ক্রিকেট অ্যাম্বাসডরের সঙ্গ পাওয়া তার কাছে অনেক বড় প্রাপ্তি হতে চলেছে।

    কোটজার বলেন, বিরাট কোহলি বলুন বা কেন উইলিয়ামসন বা রশিদ খান, তারা ক্রিকেটের অসাধারণ অ্যাম্বাসডর। আমরা চাই আমাদের ছেলেরা তাদের সঙ্গে কথা বলুক। এটাই শেখার সেরা রাস্তা। আগে আমাদের পাবে যাওয়ার সুযোগ ছিল। এখনতো আর সেসব নেই। আমাদের স্কোয়াড অভিজ্ঞতা থেকেই শিখবে। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড বা বাংলাদেশের মতো প্রথমসারির টিমের সঙ্গে আমাদের মতো ১২ নম্বরে থাকা টিমের খেলাটাই অনেক বড় ব্যাপার।

    ভারতের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছেন কোটজার। তিনি আরও বলেন, টসের সময় বিরাটের পাশে দাঁড়ানোটাই আমার কাছে বিশেষ মুহূর্ত হবে। সে যেভাবে রান করে শেখার মতো। কেন উইলিয়ামসনের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। কিন্তু বিরাটের সঙ্গে এখনও সে সুযোগ পাইনি। আমরা জানি বিরাটদের সঙ্গে খেলাটা অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। কিন্তু নিজেদের সেরাটাই উজাড় করে দেব। আমরা চাইব ম্যাচের পর কোহলিকে ড্রেসিংরুমে পেতে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ