ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • আজও আসা-যাওয়ার মিছিলে টাইগাররা

    আজও আসা-যাওয়ার মিছিলে টাইগাররা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইনিংসের তৃতীয় বলে শূন্য রানে আউট হন লিটন। এরপরই ফিরেন সৌম্য সরকার। এরপর মুশফিকুর রহিম। তাদের দেখানো পথে নাঈম ও আফিফও ফিরে গেলেন। ফলে দক্ষিণ আফ্রিকার ম্যাচের মতো আজ অস্ট্রেলিয়ার বিপক্ষেও যাওয়া-আসার মিছিলে টাইগাররা।

    বিকাল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৫ রান। ফলে আজও টাইগারদের ২০ ওভার লেখতে পারা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
    এর আগে গত মঙ্গলবার বিশ্বকাপের সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ ওভার খেলতে পারেনি টাইগাররা। ১৮ ওভার ২ বলে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশ দল সেদিন মাত্র ৮৪ রান করতে সক্ষম হয়।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব থেকে আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়ার স্বপ্ন ভাঙার সুযোগ তাদের সামনে।

    আজকের ম্যাচটি আবার আসরে বাংলাদেশের শেষ ম্যাচ। এই ম্যাচটি জিতে দেশে ফেরার লক্ষ্যের কথা জানিয়েছিল টাইগাররা। সেই লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহবাহিনী। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ