ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বার্জারের সঙ্গে জামাল ভূঁইয়া

    বার্জারের সঙ্গে জামাল ভূঁইয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    তারকা ক্রিকেটারদেরকে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে থাকে। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া অবশ্য বেশকিছু বিজ্ঞাপন করেছেন। এবার তিনি বার্জার পেইন্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। 

    আজ (বৃহস্পতিবার) বিকেলে বার্জারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অংশ নেবেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক। 

    গত মে মাসে আনুষ্ঠানিক চুক্তি ও সংবাদ সম্মেলনের কথা ছিল। জাতীয় দলের ফুটবলারদের জৈব সুরক্ষা বলয় ও ব্যস্ত সুচির জন্য তখন হয়নি। আগামীকাল (শুক্রবার) বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাবে। এর আগে আজ বার্জারের অনুষ্ঠানে অংশ নেবেন জামাল। চুক্তি নিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমাদের মধ্যে আলোচনা চূড়ান্ত হয়েছে আগেই। ফুটবলের ব্যস্ত সূচির জন্য আনুষ্ঠানিকতা হয়নি।’ 

    আশি-নব্বইয়ের দশকে ফুটবলারদের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বিজ্ঞাপন, সিনেমা, অভিনয়, শুটিংসহ অনেক কিছুই করেছেন সালাউদ্দিন, বাদল, ওয়াসিমরা। হাল আমলে অবশ্য ফুটবলারদের আর সেই দিন নেই। ফুটবলারদের জায়গাটি গত এক দশকের বেশি সময় ক্রিকেটারদের দখলে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ