ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • শুরুতেই লুইসকে সাজঘরে পাঠালেন মুস্তাফিজ

    শুরুতেই লুইসকে সাজঘরে পাঠালেন মুস্তাফিজ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে ক্যারিবীয়দের বিপক্ষে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের। এমন সমীকরণের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই এভিন লুইসকে সাজঘরে পাঠালেন মুস্তাফিজুর রহমান। এভিন লুইস আউট হওয়ার আগে ৯ বলে ৬ রান করেন।

    ক্যারিবীয়দের বিপক্ষে ইনজুরির কারণে ছিটকে যাওয়া উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের জায়গায় দলে ফিরেছেন সৌম্য সরকার। অন্যদিকে স্পিনার নাসুম আহমেদের জায়গায় একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়াও আজ একাদশে ফিরেছেন শরীফুল ইসলাম।
    উইন্ডিজ একাদশেও এসেছে দুই পরিবর্তন। লেন্ডল সিমন্স ও হেইডেন ওয়ালশ জুনিয়র বাদ পড়েছেন। দলে এসেছেন রোসটন চেইজ ও জেসন হোল্ডার। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হতে যাচ্ছে চেইজের। আর হোল্ডার গতকালের আগে বিশ্বকাপের মূল দলে না থাকলেও একাদশে ঢুকে গেছেন। তিন নাম্বারে নামার বদলে আজ ওপেন করছেন ক্রিস গেইল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ