ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • এখনও সেমি-ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

    এখনও সেমি-ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ছয় আসরে মাত্র এক ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ দল এবার সেমি-ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে পা রাখে সংযুক্ত আরব আমিরাতে। তার আগে অবশ্য খেলতে হয়েছিল ওমানে কোয়ালিফাইং রাউন্ড।

    তবে মূল পর্বে এসে শুরুতেই হোঁচট খেয়েছে টাইগাররা। মূল পর্বের প্রথম দুটি ম্যাচেই হারতে হয়েছে। শারজায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারের পর আবুধাবিতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে যায় ইংল্যান্ডের কাছে।

    এই দুই ম্যাচে হেরে সেমিতে খেলার স্বপ্ন অনেকটা ফিকে হয়ে গেলেও এখনই আশা ছাড়ছে না বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে হারালেই মিলে যাবে সেমির টিকিট।

    বাংলাদেশ দলের উইকেট রক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান যেমনটা বলছিলেন ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই দল চাঙা হয়ে যাবে।

    ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সোহান বলেছেন, ‘এখন সবথেকে বড় যে জিনিসটা, সেটা হলো টুর্নামেন্টে টিকে থাকতে হলে উইন্ডিজের সঙ্গে ম্যাচটা জেতা। এখন আমাদের সবার ফোকাসটা এই ম্যাচ নিয়েই। ইনশাআল্লাহ, যদি আমরা কালকের ম্যাচটা ভালোভাবে শুরু এবং শেষ করতে পারি তবে সামনে যে ম্যাচগুলো আছে সেগুলো আরও সহজ হয়ে যাবে এবং আমার কাছে মনে হয় যে, পুরো দলটাই চাঙা হয়ে যাবে। যেহেতু আমরা প্রথম দুটা ম্যাচ হেরেছি তো আমরা অবশ্যই একটু ব্যাক-ফুটে আছি টুর্নামেন্ট অনুযায়ী। তো কালকের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

    সেমি-ফাইনালে খেলার স্বপ্ন এখনও ছাড়েনি বাংলাদেশ দল সেটা সোহানের কথাতেই স্পষ্ট। তবে উইন্ডিজ বাধাটা পার করতে হবে শারজাহয়।

    ‘না অবশ্যই আমি যেটা বললাম। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো উইন্ডিজ ম্যাচটা। কালকে যদি জিততে পারি তবে আমরা বাংলাদেশ থেকেই অনেকে বলেছি যে সেমিফাইনাল খেলতে চাই, তো কালকের ম্যাচটা যদি জিততে পারি সেমিফাইনালের আশাটা থাকবে।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ