ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ১১ জন নিয়েই অনুশীলন শুরু করবেন ল্যামোস

    ১১ জন নিয়েই অনুশীলন শুরু করবেন ল্যামোস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২৫ অক্টোবর ছিল রিপোর্টিং। পরের দিন থেকে অনুশীলন। এই ছিল বাংলাদেশ ফুটবল দলের পর্তুগিজ কোচ ল্যামোসের পরিকল্পনা। গত দুদিন ফুটবলার সংকটে অনুশীলন করাতে পারেননি ল্যামোস। আজ (বৃহস্পতিবার) তৃতীয় দিন বল নিয়ে মাঠে নামতে বদ্ধপরিকর জাতীয় দলের এই ভারপ্রাপ্ত কোচ। 

    আজ সকাল পর্যন্ত ল্যামোসের ক্যাম্পে ফুটবলার আছেন মাত্র ১৩ জন। গতকাল (বুধবার) রাত পর্যন্ত ছিল ১০ জন। আজ সকালে যোগ দিয়েছেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো, মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ ও ফরোয়ার্ড ইব্রাহীম। ১৩ জনের মধ্যে ২ জন গোলরক্ষক। 

    গোলরক্ষক দুজন বাদ দিলে মূলত ১১ জন নিয়ে বলের কাজ করতে হবে ল্যামোসের। এরপরও তিনি আজ অনুশীলন করাবেনই, ‘দুই সেশন নষ্ট হয়েছে। আর অপেক্ষা করা যাবে না। আজ বিকেল ৩টায় অনুশীলন হবেই।’ 

    গত দুদিন মাঠে অনুশীলন না হলেও জিমে ঘাম ঝরিয়েছেন ফুটবলাররা। জাতীয় দলের ভারপ্রাপ্ত ম্যানেজার ইমতিয়াজ হামিদ সবুজ বলেন, ‘গতকাল রাত ও আজ সকালে কয়েকজন খেলোয়াড় যোগ দিয়েছে। আজ আরও কয়েকজনের আসার কথা। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন হবে।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ