ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বিশ্ব চ্যাম্পিয়নদের টানা দ্বিতীয় হার

    বিশ্ব চ্যাম্পিয়নদের টানা দ্বিতীয় হার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জিততেই যেন ভুলে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও সর্বোচ্চ দুইবারের শিরোপাজয়ী ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচেও পরাজিত হয়েছে কাইরন পোলার্ডের দল। তাদেরকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

    দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় ডিপেন্ডিং চ্যাম্পিয়নরা।


    দলটির পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেছেন ওপেনিংয়ে নামা এভিন লুইস। ৩৫ বলে সাজানো তার এ ইনিংসটিতে ছিল ৬টি ছয় ও ৩টি চারের মার। এছাড়া অধিনায়ক কাইরন পোলার্ড ২৬, সিমন্স ১৬ এবং নিকোলাস পুরান ও ক্রিস গেইল করেন ১২ রান করে। বাকিদের মধ্যে আর কেউ বলার মতো স্কোর করতে পারেননি।

    প্রোটিয়া বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন ডোয়াইন প্রিটোরিয়াস। এছাড়া কেশব মহারাজ ২টি এবং রাবাদা ও অ্যানরিচ নর্টজে নেন একটি করে উইকেট।

    জবাবে ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এইডেন মার্করামের অপরাজিত ৫১ এবং রাসি ভ্যান ডের ডুসেনের অপরাজিত ৪৩ রানের ওপর ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এছাড়া রেজা হেনড্রিক্স করেন ৩৯ রান। ম্যাচ সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন অ্যানরিচ নর্টজে।

    এর আগে উভয় দলই তাদের প্রথম ম্যাচ হেরেছিল। ওয়েস্ট ইন্ডিজ হারে ইংল্যান্ডের সঙ্গে ও দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার কাছে। তারও আগে দুইটি প্রস্তুতি ম্যাচেও হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ