ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • শর্ত ছাড়াই পালন করা যাবে একাধিক ওমরাহ

    শর্ত ছাড়াই পালন করা যাবে একাধিক ওমরাহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওমরাহ পালনকারীদের সুখবর দিয়েছে সৌদি সরকার। সোমবার (২৫ অক্টোবর) সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এ সুখবর দেয়।

    আরব নিউজে প্রকাশিত প্রতিবেদনের তথ্যমতে, করোনার পরিস্থিতি স্বাভাবিক ও টিকা কার্যক্রমের বিষয়টি আবশ্যক হওয়ায় এখন থেকে কোন শর্ত ছাড়াই ওমরাযাত্রীরা একাধিক ওমরাহ পালন করতে পারবেন। মাঝখানে বিরতি দিতে হবে না।

    এর আগে করোনার কারণে কেউ দুইটি ওমরাহ করতে চাইলে তাকে অনন্ত ১৫ দিনের ব্যবধান রাখা বাধ্যতামূলক ছিল। সেই নির্দেশনা বাতিল করেছে সৌদি সরকার।

    জানা গেছে, নতুন নির্দেশনা মতে এখন আর ১৫ দিন অপেক্ষা করতে হবে না। যেকোনো ওমরাযাত্রী ‘ইতামারন’ বা ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে সক্রিয় ওমরাহ পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় ওমরাহ পালনের আবেদন করতে পারবেন। সূত্র: আরব নিউজ


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ