ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বিশ্বকাপে টিকে থাকতে নামিবিয়ার দরকার ১৬৫ রান

    বিশ্বকাপে টিকে থাকতে নামিবিয়ার দরকার ১৬৫ রান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে নামিবিয়া। দিনের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভার শেষে উইকেটের বিনিময়ে ১৬৪ রান সংগ্রহ করেছে ডাচরা। ফলে বিশ্বকাপে টিকে থাকতে নমিবিয়ারকে করতে হবে ১৬৫ রান।

    ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে নেদারল্যান্ডস। ওপেনিং জুটিতে তোলে ৪২ রান। ব্যক্তিগত ১৭ রানে ফেরেন ওপেনার স্টেফেন মাইবার্গ। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে মাত্র ৬ রান করেন ভ্যান ডার মারউই।

    তৃতীয় উইকেট জুটি ব্যাট হাতে দুর্দান্ত খেলে যাচ্ছেন ম্যাক্স ওডুয়েড এবং কলিন অ্যাকারম্যান। আর তাতেই বড় সংগ্রহের দিকে এগোচ্ছে ডাচরা। এ সময় দুজন মিলে তুলে ৮২ রান। ৩২ বলে ৩৫ রান তুলে আউট হন কলিন অ্যাকারম্যান। তার ইনিংসটি একটি ছয় এবং চার সাজানো।

    অন্যদিকে ব্যাট হাতে আপনতালে খেলতে থাকেন ওডুয়েড। শেষ পর্যন্ত খেলে গিয়ে তুলে নেন ব্যক্তিগত অর্ধশত রান। ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে রানআউট হওয়ার আগে তুলেন ৭০ রান। মাত্র ৫৬ বলে খেলা তার এই ইনিংসটি ৫টি চার এবং একটি চয়ে সাজানো।

    শেষদিকে মাত্র ১১ বল খেলে ২০ রান তুলেন উইকেটকিপার ব্যাটসম্যান স্কট এডওয়ার্ডস। এছাড়া ২ রানে ক্রিজ ছাড়েন ভ্যান বিক।

    এদিকে নামিবিয়ার পক্ষে ৩৬ রানের খরচায় সর্বোচ্চ ২টি উইকেট নেন জ্যান ফ্রাইলিঙ্ক। এছাড়া একটি উইকেট পেয়েছেন ডেভিড ওয়াইস।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ