ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • হাটখোলায় বসেছে লক্ষ্মী প্রতিমার মেলা

    হাটখোলায় বসেছে লক্ষ্মী প্রতিমার মেলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শারদীয় দুর্গোৎসবের পরপরই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় সনাতন ধর্মাবলম্বীরা পালন করেন ধন-সম্পদের দেবী লক্ষ্মীর পূজা।

    লক্ষ্মীপূজা উপলক্ষে বরিশাল নগরের বরিশালে হাটখোলা শ্রী শ্রী হরি ঠাকুরের মন্দির প্রাঙ্গনে বসেছে ঐতিহ্যবাহী মেলা।


    যেখানে লক্ষ্মী প্রতিমাসহ মাটির বিভিন্ন উপকরণ ও সোলা সামগ্রী নিয়ে বসেছে মৃৎ ও সোলা শিল্পীরা। যেখানে সোলার তৈরি ফুলমুকুট, টুনিফুল ও লালপদ্ম। এছাড়া পাওয়া যাচ্ছে কলাবউ, ফুল, বেলপাতাসহ বিভিন্ন উপকরন। যা গ্রাম থেকে নিয়ে এসেছে মন্দিরের সামনে বসেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। আর ঐতিহ্যবাহী এই মেলায় এসে কেনা কাটা করছেন ভক্তপ্রাণ মানুষরা। প্রতিমাসহ পূজার অন্য উপকরণের দাম তুলনামূলক গত সময়ের থেকে বাড়তি বলে জানিয়েছেন ক্রেতারা।


    মিঠুন নামে চল্লিশোর্ধ এক ব্যক্তি জানান, তিনি তার ছোটবেলা থেকেই এখানে এ মেলার আয়োজন দেখছেন বছরের পর বছর ধরে। লক্ষ্মীপূজা আয়োজনের বিভিন্ন সামগ্রী দীর্ঘদিন ধরে এখানে পাওয়া বলে এটি ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দাম যাই হোক না কেন এখানে পুজোর সকল উপকরণ একসঙ্গে পাওয়া যায়, তাই সবাই এখানেই আসেনন।

    বিক্রেতারা জানান, হাটে আকারভেদে প্রতিমার দাম নেওয়া হচ্ছে ১০০-৩০০০ টাকা। এ বছর কলাবউয়ের দামও চড়া।

    হরি ঠাকুরের মন্দিরের পুরোহিত উত্তম গোস্বামী জানান, মঙ্গল ও বুধবার রাতে লক্ষ্মীপূজা হবে। তাই বুধবার বিকেল পর্যন্ত প্রতিমা কেনাবেচা চলবে। তবে বেশি বিক্রি হয়েছে মঙ্গলবার দুপুরে।

    বরিশাল জেলা পুরোহিত কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক জুরান চক্রবর্তী বলেন, ‘তিথি অনুযায়ী এবং পঞ্জিকামতে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার পর থেকে পূর্ণিমা, থাকবে পরদিন রাত ৮টা ৬ মিনিট পর্যন্ত। এ বছর তাই হিন্দুধর্মাবলম্বীরা মঙ্গল ও বুধবার রাতে লক্ষ্মীপূজা করতে পারবেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ