ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • আর্জেন্টিনাকে বড় হারের লজ্জা দিলো ব্রাজিল

    আর্জেন্টিনাকে বড় হারের লজ্জা দিলো ব্রাজিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফুটবল বিশ্বের দুই জায়ান্ট দেশ ব্রাজিল-আর্জেন্টিনা মাঠে নেমেছিল ব্যাট-প্যাড পরে। ঠিক পড়েছেন, ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আঞ্চলিক বাছাই পর্বের ম্যাচে ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে মাঠ ছেড়েছে ব্রাজিল।

    মঙ্গলবার (১৯ অক্টোবর) মেক্সিকো সিটিতে বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হয় ম্যাচটি। নাউকালপানের রিফর্মা অ্যাথলেটিক ক্লাব মাঠে টস জিতে আর্জেন্টিনাকে ব্যাট করতে পাঠায় ব্রাজিল।

    ব্যাট হাতে মাঠে নেমে ১১.২ ওভারে আর্জেন্টাইন নারীরা মাত্র ১২ রানে গুটিয়ে যায়। অন্যদিকে ৩.৩ ওভারেই দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ব্রাজিলিয়ানরা।

    ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। দশ দলের এই টুর্নামেন্টে স্বাগতিক হিসেবে আগেই জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০২১ সালের ৩০ নভেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ের সেরা সাত দল চলে যাবে মূল পর্বে।

    ২০২২ সালে বাছাই পর্ব খেলতে হবে বাকি দুই দলকে। বিশ্বের পাঁচটি অঞ্চলের ৩৭ দল মূল বাছাই পর্ব খেলতে লড়াই করেছে। মূল বাছাই পর্বের ম্যাচগুলো বসবে ২০২২ সালে।

    এদিকে আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়াও ম্যাক্সিকোতে লড়ছে যুক্তরাষ্ট্র ও কানাডা। সেরা একটি দল খেলবে মূল বাছাই পর্বে।

    আগেই ইউরোপ অঞ্চল থেকে স্কটল্যান্ড উঠে এসেছে। মূল বাছাই পর্ব নিশ্চিত করেছে আফ্রিকা থেকে আসা জিম্বাবুয়েও। অন্যদিকে কোভিডের কারণে পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চলের খেলা বাতিল হয়েছে। সেই অঞ্চলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দল খেলবে বলে জানিয়েছে আইসিসি।

    এশিয়া অঞ্চলের খেলা বাকি রয়েছে এখনও। যেখানে লড়বে নেপাল, ভুটান, মায়ানমার, চীন, হংকং, মালয়েশিয়া, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। ম্যাচগুলো বসবে মালয়েশিয়ায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ