ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

    পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্কটল্যান্ডের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় ওমানের বিপক্ষে একাদশে সুযোগ পাননি সৌম্য সরকার। ওমানের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ের ম্যাচে সৌম্যর পরিবর্তে ওপেনিংয়ে খেলছেন মোহাম্মদ নাঈম শেখ।

    টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। ওমানের আল আমিরাতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

    টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ওমান। বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে নিজেদের শেষ দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জিততে হবে।

    শুধু তাই নয়, প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় টাইগারদের জন্য সমীকরণ কঠিন হয়ে গেছে। শেষ দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের পাশাপাশি রান রেটেও এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে। তাহলেই বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট নিশ্চিত হবে।

    বাংলাদেশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ