ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • নামিবিয়ার বিরুদ্ধে কাল একাদশে ফিরছেন নাইম

    নামিবিয়ার বিরুদ্ধে কাল একাদশে ফিরছেন নাইম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুযোগের পর সুযোগ পাওয়া সৌম্য সরকারের ব্যর্থতার কারণে এবার বাদ পড়তে পারেন একাদশ থেকে। সোমবার (১৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে এমন এক ইঙ্গিত দিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার জায়গায় ফেরানো হতে পারে নাইম শেখকে।

    প্রস্তুতি ম্যাচে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করতে না পারায় অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে নাইমকে। তবে স্কটল্যান্ডের বিপক্ষে ১৪১ রানের টার্গেটে খেলতে নেমে ৬ রানে ম্যাচ হারে বাংলাদেশ। সে ম্যাচে ওপেনিংয়ে নেমে বাউন্ডারি মেরে রানের খাতা খুললেও ৫ রানের বেশি করতে পারেনি সৌম্য। সৌম্যর সমান করেন তার সঙ্গী লিটন।

    এর আগে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে সৌম্য ছিলেন দুর্দান্ত। অন্যদিকে ওমান 'এ' দলের বিপক্ষে পাওয়ার প্লেতে নাঈমের রান ব্যাটিং ছিল মন্থর গতিতে। পরে অবশ্য ১১৮ স্ট্রাইকরেটে ৫৩ বলে করেন ৬৩ রান।

    আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯ বল খেলে নাইম করেন মাত্র ১১ রান। আয়ারল্যান্ডের বিপক্ষে তার ব্যাট থেকে আসে ৪ বলে ৩। ওই দুই ম্যাচে আবার জ্বলে ওঠে সৌম্যের ব্য্যাট। একটায় করেন ২৪ বলে ৩৬ অন্যটায় ৩০ বলে ৩৭।

    তবে কোচের ভাবনায় অন্যকিছু। তিনি জানান, সৌম্যকে একাদশে রাখা হয়েছিল ষষ্ঠ বোলার হিসেবে। কারণ মাহমুদউল্লাহ রিয়াদ পিঠের চোটের কারণে বল করতে পারেনি। এখস রিয়াদ ফিট। তাই সেই চিন্তা থেকেই একাদশে ফিরছেন নাইম।

    মঙ্গলবার (১৯ অক্টোবর) বিশ্বকাপের টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় স্বাগতিক ওমানের বিপক্ষে নামবে টিম বাংলাদেশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ