ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু আয়ারল্যান্ডের

    দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু আয়ারল্যান্ডের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
    নেদারল্যান্ডসকে ১০৬ রানেই গুড়িয়ে দিয়ে দাপুটে জয়ে বিশ্বকাপের মিশন শুরু করল আইরিশরা।
     
    সোমবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১০ উইকেট হারিয়ে ১০৬ রান তুলতে সক্ষম হয় নেদারল্যান্ড। সহজ টার্গেট তাড়া করতে নেমে ২৯ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় আয়ারল্যান্ড।
     
    দলের জয়ে ২৯ বলে ৫টি চার ও দুটি ছক্কায় সর্বোচ্চ ৪৪ রান করেন গ্যারেথ ডিলানি। এছাড়া অপরাজিত ৩০ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ওপেনার পল স্টারলিং।
     
    এদিন প্রথমে ব্যাটিং নেমেই বিপাকে পড়ে যায় তারা। স্কোর বোর্ডে ১ রান জমা করেই সাজঘরে ফেরেন ওপেনার বেন কুপার। শূন্য রানে রান আউট হয়ে ফেরেন তিনি।
     
    দলীয় ২২ রানে ফেরেন বাস ডি লিড। ২ উইকেটে ৫১ রান করা নেদারল্যান্ডস এরপর শূন্য রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। ১০ ওভারে বোলিংয়ে এসে চার বল ৪ উইকেট শিকার করে বিশ্বরেকর্ড গড়েন কার্টিস ক্যাম্পার।
     
    তার শিকার হয়ে একে একে সাজঘরে ফেরেন ডাচ ব্যাটসম্যান কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস ও রোয়েলফ ফন ডার মারউই।
     
    আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে চার বলে ৪ উইকেট শিকারের নজির স্থাপন করেছেন শ্রীলংকান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা ও আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।
     
    ইনিংসের একিবারে শেষ ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে পিটার সিলার, লগান ফন বিক ও ব্রেন্ডন গ্লোভারকে সাজঘরে ফেরান মার্ক এইডার।
     
    সংক্ষিপ্ত স্কোর
     
    নেদারল্যান্ডস: ২০ ওভারে ১০৬/১০ (ম্যাক্স ও দাউদ ৫১, পিটার সিলার ২১; কার্টিস ক্যাম্পার ৪/২৬, মার্ক এডায়ার ৩/৯)।
     
    আয়ারল্যান্ড: ১৫.১ ওভারে ১০৭/৩ (গ্যারেথ ডিলানি ৪৪, পল স্টারলিং ৩০*)।
     
    ফল: আয়ারল্যান্ড ৭ উইকেটে জয়ী।

    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ