ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • জোড়া উইকেট নিয়ে সাকিবের বিশ্ব রেকর্ড

    জোড়া উইকেট নিয়ে সাকিবের বিশ্ব রেকর্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘরের মাঠে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান সিরিজ শেষ করেছিলেন আফসোস নিয়ে। মাত্র ১টা উইকেট পেলেই সাকিব ধরে ফেলতেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সের্ব উইকেট শিকারি লাসিথ মালিঙ্গাকে।

    সেই অপেক্ষা লম্বা হয়েছিল বিশ্বকাপ পর্যন্ত। অবশেষে সাকিব পেছনে ফেলেছেন মালিঙ্গাকে। ১০৭ উইকেট নেয়া মালিঙ্গাকে টপকেও গেছেন এই টাইগার অল-রাউন্ডার।

    স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওভার করতে এসে দ্বিতীয় বলে প্রথমে রিচি বেরিংটনকে (২) এরপর চতুর্থ বলে মিচেল লিসাককে ফিরিয়ে পূর্ণ করেছেন ১০৮ উইকেট।


    এই তালিকায় ৯৯ উইকেট নিয়ে টিম সাউদি রয়েছেন তিন নম্বরে। এছাড়া অবসরে যাওয়া শহীদ আফ্রিদি ৯৮ ও রশিদ খান ৯৫ উইকেট পেয়েছেন।

    এছাড়াও আন্তর্জাকতিক ক্রিকেটে সবমিলে ৬০০ উইকেট ও ১২ হাজার রানের একমাত্র মালিক এখন সাকিব আল হাসান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ