ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ফুটবল মাঠে গোলাগুলিতে ৪ জন নিহত

    ফুটবল মাঠে গোলাগুলিতে ৪ জন নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাঠে ফুটবল খেলা চলাকালীন স্টেডিয়ামে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত হওয়ার খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন। স্টেডিয়ামে গোলাগুলির ঘটনায় খেলোয়াড় ও দর্শকরা ছোটাছুটি শুরু করেন।

    যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে ফুটবল খেলার মাঠে ঘটনাটি ঘটেছে বলে শনিবার (১৬ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন প্রতিবেদন প্রকাশ করে।

    প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ৯:৫৬ মিনিটে রাজ্যের মোবাইল শহরের লাডি পিবলস স্টেডিয়াম উইলিয়ামসন-ভিগর দলের খেলার শেষ মুহূর্তে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে।

    সিএনএন’কে পুলিশ প্রধান পল প্রিন জানান, শুক্রবার রাতের ওই গোলাগুলির ঘটনায় নিহত চারজনের মধ্যে দুজন কিশোর। এছাড়া আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। আহত তিন ব্যক্তি ও এক নারীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে গোলাগুলির কারণ সম্পর্কে এখনও কিছুই বলতে পারেননি তিনি।

    পল প্রিন আরও বলেন, এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে ধারণা করছি। তবে গুলি করেছেন সম্ভবত একজন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ