ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • সব দলকে সমানভাবে সম্মান করতে চায় বাংলাদেশ

    সব দলকে সমানভাবে সম্মান করতে চায় বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকায় (নির্দিষ্ট সময় পর্যন্ত) টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে খেলতে হচ্ছে বাংলাদেশকে। ‘বি’ গ্রুপে থাকা অন্য তিনটি দল (ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড) আইসিসির সহযোগী সদস্য। কিন্তু তারা বাংলাদেশকে পেয়ে বেশ উচ্ছ্বসিত এবং টাইগারদের হারিয়ে চমক দেখাতে চায়। এমনকি বাংলাদেশকে একরকম হুমকি দিয়ে রেখেছে স্কটল্যান্ড।

    স্কটিশ কোচ শেন বার্জার বলেছেন, ওমান ও পাপুয়া নিউগিনির সঙ্গে এক কাতারেই বাংলাদেশকে রাখছেন তিনি। তার কথা, নিজেদের সেরাটা খেলতে পারলে সব দলকেই বিপদে ফেলা সম্ভব। তবে এক্ষেত্রে বেশ বিনয়ী থাকছে বাংলাদেশ।

    শনিবার (১৬ অক্টোবর) ওমানে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ‘উনি (স্কটিশ কোচ) কী বলেছেন, তা নিয়ে ভাবছি না। আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি এবং আশা করি দল হিসেবে সেরাটাই মাঠে দিতে পারবো। সামর্থ্যের মধ্যে যতটুকু থাকবে ততটুকু মাঠে দেবোই। প্রতিটি দলকে সমানভাবে সম্মান করি এবং আমরা বিনয়ী থাকতে চাই।’

    আপাতত সুপার টুয়েলভ নিয়ে না ভেবে প্রথম পর্বেই সব মনোযোগ জানিয়ে তিনি বলেন, ‘আপাতত প্রথম পর্ব নিয়েই চিন্তাভাবনা করছি। দেশে থাকতে একটা কথা বলেছিলাম- আমাদের বেশ কয়েকটি ধাপ পার হতে হবে। কিছু বাধা আছে, এগুলো ভাঙতে চাই এবং যত বেশি সম্ভব ম্যাচ জিততে চাই।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ