ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • আইপিএলের ফাইনাল আজ : মুখোমুখি কলকাতা-চেন্নাই

    আইপিএলের ফাইনাল আজ : মুখোমুখি কলকাতা-চেন্নাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোন দল জিতবে আইপিএলের দ্বাদশ আসরের শিরোপা? মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (সিএসকে) না এউইন মরগানের কলাকাতা নাইট রাইডার্স (কেকেআর)! আইপিএলের সফলতম দলগুলোর একটি সিএসকে সর্বোচ্চ ৯ বার ফাইনাল খেলে শিরোপা জিতেছে তিনবার। অন্যদিকে, দুইবার ফাইনালে উঠে দুইবারই ট্রফি উঁচিয়ে ধরেছে কেকেআর। তবে পরিসংখ্যানে এগিয়ে থাকা চেন্নাই চলতি আসরেও গ্রুপ পর্বে দুইবারই হারিয়েছে কলকাতাকে।

    ফেভারিটের তকমা গায়ে লাগিয়েই তাই আজ রাত ৮টায় দুবাইয়ের ফাইনালে এউইন মরগানের দলের মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির দল। মরগানও ফেভারিট মানছেন ধোনির দলকে। তবে ফলটা আগাম না লিখে দিতেও সাবধান করেছেন কলকাতা অধিনায়ক, ‘আইপিএলের ইতিহাসের সেরা দলের একটি সিএসকে। আমরা লড়াই চালিয়ে যাব। যেকোনো কিছুই ঘটতে পারে।’

    দুবাইয়ের ফাইনালটাকে দুই সেরা কৌশলী ‘ক্যাপ্টেন কুল’ ধোনি ও মরগানের লড়াই হিসেবেও দেখছেন কেউ কেউ! ক্রিকেটের সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন এ দুজন। যদিও দুজনের কেউ-ই ছন্দে নেই এই আসরে। ফর্মহীন বিশ্বকাপজয়ী দুই অধিনায়কের লড়াইয়ে কৌশলে আজ কে করবেন বাজিমাত?

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ