ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বিশ্বকাপ বাছাইপর্বে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

    বিশ্বকাপ বাছাইপর্বে  ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ভোরে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল।
    শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় পেরুর বিপক্ষে মাঠে নামবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, ভোর সাড়ে ৬টায় উরুগুয়ের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ব্রাজিল।

    প্যারাগুয়ের বিপক্ষে ড্র করলেও পরের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মেসিবাহিনী দারুণ প্রত্যাবর্তান করে। সোমবারের ম্যাচটিতে উরুগুয়েকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয়ে ফিরে আলবেসিলেস্তারা।

    অপরদিকে একইদিনে ব্রাজিলের টানা ৯ ম্যাচের জয়যাত্রা থামিয়ে দিয়েছে কলম্বিয়া। ড্র-নিয়ে সেদিন মাঠ ছাড়লেও আগামীকাল শুক্রবার উরুগুয়েকে হারিয়ে জয়ে ফিরতে চায়বে নেইমারবাহিনী। দুই দলই জেতার জন্য অনুশীলন করে যাচ্ছে।

    পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বে এখনও পরাজয়ের স্বাদ পায়নি। ১০ ম্যাচ খেলে ৮ জয় ও ১ ড্র’য়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সেলেকাওরা।

    ব্রাজিলের মতো আর্জেন্টিনাও এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের কোনো ম্যাচে হার দেখেনি। ১০ ম্যাচ খেলে ৬ জয় ও ৪ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে লিওনেল স্কালোনির শিষ্যরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ