ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিদায়

    সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিদায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খেলা শুরুর ৯ মিনিটেই সুমন রেজার গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত পারল না বাংলাদেশ। ম্যাচের ৮৮ মিনিটে পেনাল্টিতে গোল করে ম্যাচে ১-১ সমতা ফেরায় নেপাল। আর তাতেই সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে নেপাল।

    মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বুধবার একাদশে চারটি পরিবর্তন নিয়ে নামে বাংলাদেশ। খেলার শুরুতে সুমন রেজা গোল করার পর ফাইনালের আশা জাগিয়ে তোলে বাংলাদেশ। কিন্তু গোলরক্ষক আনিসুর রহমান জিকোর লালকার্ডে মুহূর্তেই বদলে গেল সবকিছু। ১৬ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা জাগিয়ে স্বপ্নভঙ্গের হতাশা নিয়ে ফিরল বাংলাদেশ।

    ১৬ অক্টোবেরর ফাইনাল খেলতে হলে জিততেই হতো বাংলাদেশকে। কিন্তু এই ড্রয়ে চার ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রাউন্ড রবিন লিগ থেকে ছিটকে গেল অস্কার ব্রুসনের দল। ৭ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠল নেপাল।

    মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় শুরু হওয়া ম্যাচের তখন নবম মিনিট। রাকিবকে ফাউল করায় ফ্রি-কিক পায় বাংলাদেশ।

    জামাল ভূঁইয়ার নেয়া ফ্রি-কিকটা ডিফ্লেক্ট হয়ে সিক্স ইয়ার্ডের সামনে পড়লে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে নেন সুমন রেজা।

    ৮৮ মিটিনে পেনাল্টি থেকে নেপালকে সমতায় ফেরান অঞ্জন বিস্তা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ