ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • শ্রীলঙ্কাকে ১৪৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ

    শ্রীলঙ্কাকে ১৪৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রান সংগ্রহ করেছে টাইগাররা।

    মঙ্গলবার (১২ অক্টোবর) আবুধাবির টলরেন্স ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাল-সবুজরা। চোটের কারণে মাঠে নামতে পারেননি নিয়মিত অধিনায়ক মাহমদউল্লাহ রিয়াদ। তার বদলে টস করতে এসেছিলেন লিটন দাস।

    সংযুক্ত আরব আমিরাতে এই মাঠে ১৯ বল খেলে ১১ রান করেন নাইম শেখ। ১৪ বলে ৩ চারে ১৬ রান তুলেন লিটন দাস।

    তিন নম্বরে ব্যাট করতে নেমে ২৬ বলে ৩৪ রান তুলেন সৌম্য সরকার। দুটি ছক্কা ও একটি চার আসে তার ব্যাট থেকে।

    একটি চার হাঁকিয়ে ১৩ বলে ১৩ রান তুলেন মুশিফিকুর রহিম। অন্যদিকে এক ছক্কায় ১১ বলে ১১ রান করেন আফিফ হোসেন দ্রুব।

    একটি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৫ রান করেন নুরুল হাসান সোহান। ৮ বল খেলে ৫ রান করে ফিরে যান শামিম হোসেন।

    মেহেদী হাসান ১২ বলে ১৬ রান তুলেন। তার সঙ্গে ৪ বলে ৪ রান করে ক্রিজে ছিলেন তাসকিন আহমেদ।

    শ্রীলঙ্কার হয়ে দুশমান্থা চামিরা আদায় করেন চারটি উইকেট। একটি করে উইকেট শিকার করেন লাহিরু কুমারা, মহেশ ঠিকশানা, ওয়াহিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ