ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রতিটি দলের সঙ্গে মনোবিদ রাখছে আইসিসি

    টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রতিটি দলের সঙ্গে মনোবিদ রাখছে আইসিসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টটি চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। করোনা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর অন্য সব টুর্নামেন্টের মতো এটিও হবে জৈব সুরক্ষাবলয়ে। যার ফলে প্রায় এক মাস ক্রিকেটারদের সেভাবেই থাকতে হবে।

    লম্বা সময় জৈব সুরক্ষাবলয়ে থাকার প্রভাবে ক্রিকেটাররা যাতে মানসিক অবসাদে না ভোগেন, সে কারণে তাদের জন্য মনোবিদের ব্যবস্থা করতে যাচ্ছে আইসিসি। আইসিসির কর্মকর্তা অ্যালেক্স মার্শাল শুক্রবার এক বার্তায় বিষয়টি জানিয়েছেন।

    তিনি বলেন, বিশ্বকাপে অংশ নেয়া প্রতিটি দলের সঙ্গেই একজন করে মনোবিদ থাকবেন। ২৪ ঘণ্টার মধ্যে যখন ইচ্ছা তারা মনোবিদের সঙ্গে কথা বলতে পারবে। কোনো ক্রিকেটার মানসিক সমস্যায় ভুগলে সেটির তাৎক্ষণিক সমাধান দেবেন তিনি। ক্রিকেটারদের অবসাদ কাটাতে আরও একটি পদক্ষেপ নিয়েছে আইসিসি। টিম হোটেলে তারা থাকতে পারবেন তাদের পরিবার নিয়ে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ