ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • ২০০ কেজি স্বর্ণ দিয়ে তৈরি কোরআন প্রদর্শন

    ২০০ কেজি স্বর্ণ দিয়ে তৈরি কোরআন প্রদর্শন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৯০টি দেশের অংশগ্রহণে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রদর্শনী ‘দুবাই এক্সপো-২০২০'। ১ অক্টোবর থেকে শুরু হওয়া এ মেলা আগামী ছয় মাসব্যাপী চলবে। অত্যন্ত জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহত্তম এ প্রদর্শনী চালু হয়।

    এ প্রদর্শনীতে থাকবে নানা চমক। ধারণা করা হচ্ছে, প্রদর্শনীটি রেকর্ড করতে যাচ্ছে। বৃহত্তম এ প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ২০০ কেজি স্বর্ণ দিয়ে তৈরি বৃহত্তম কোরআনের অংশবিশেষের প্রদর্শনী।

    বিশ্বের সর্ববৃহৎ পবিত্র কোরআনটি পাকিস্তানে প্রস্তুত করা হচ্ছে। এর প্রতিটি হরফ সাজানো হচ্ছে স্বর্ণ দিয়ে। পাকিস্তানের বিখ্যাত শিল্পী শহিদ রাসাম কোরআনটি প্রস্তুত করছেন। ফ্রেম ছাড়া সাড়ে আট ফুট দৈর্ঘের এবং সাড়ে ছয় ফুট প্রস্থের এই কোরআন তৈরি করতে ব্যয় হবে ২০০ কেজি স্বর্ণ। ৫৫০ পৃষ্ঠার এ কোরআনে শব্দ রয়েছে প্রায় ৮০ হাজার। প্রতিটি পৃষ্ঠায় গড়ে ১৫০ শব্দ থাকবে। এগুলো তৈরি করতে প্রায় ২০০ কেজি স্বর্ণ এবং ২ হাজার কেজি অ্যালুমিনিয়াম ব্যবহার করা হবে। অ্যালুমিনিয়াম নির্মিত শব্দগুলো স্বর্ণ দিয়ে মোড়া থাকবে।
    এ বিষয়ে দুবাইয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানি ওই শিল্পী বলেন, ২০২৫ সালের মধ্যে এ কোরআনটি সম্পন্ন করার ব্যাপারে তারা আশাবাদী। তবে এক্সপো ২০২০ দুবাইয়ে তিনি এ কোরআনের অংশবিশেষ উপস্থাপন করবেন। লাখ লাখ দর্শকের কাছে সৃজনশীল কাজটি তুলে ধরার জন্য তিনি এটিকে উপযুক্ত ও সঠিক প্ল্যাটফর্ম বলে মনে করছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ