ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • সাকিবকে কলকাতার অধিনায়ক হিসেবে চান আকাশ চোপড়া

     সাকিবকে কলকাতার অধিনায়ক হিসেবে চান আকাশ চোপড়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইপিএলের সংযুক্ত আরব আমিরাত পর্বে এখন পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামা হয়নি সাকিব আল হাসানের। অথচ টিম কম্বিনেশনের কারণেই তাকে একাদশে নেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল।


    তাছাড়া দলটির অধিনায়ক ইয়ন মরগান নিজেই আছেন অফ-ফর্মে। এসব বিবেচনায় সাকিবকে কলকাতার অধিনায়ক করার পরামর্শ দিলেন ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।
    কলকাতার প্লে-অফে উঠার সম্ভাবনা এখন অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করছে। সর্বশেষ পাঞ্জাব কিংসের কাছে হেরে যাওয়ায় সামনের সবগুলো ম্যাচ জিততে না পারলে শেষ চারে যাওয়ার সম্ভাবনা নেই তাদের। কলকাতার এই অবস্থার জন্য অধিনায়ক মরগানের দায় দেখছেন আকাশ। চলতি আইপিএলে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়কের ব্যাটে রানের দেখা নেই। কিন্তু শুধু অধিনায়ক হওয়ার কারণে প্রতি ম্যাচেই তাকে নামানো হচ্ছে।

    অন্যদিকে সাকিবকে খেলালে তার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং থেকেও উপকৃত হতে পারে কলকাতা। তাছাড়া নেতৃত্বের ক্ষেত্রেও দলটিতে মরগানের পরেই সাকিবের অভিজ্ঞতা সবচেয়ে বেশি। তাই সাকিবকে সরাসরি অধিনায়ক করারই পরামর্শ দিলেন আকাশ। এক টুইটে তিনি লিখেছেন, ‘হতাশাজনক সময়, হতাশাজনক অবস্থা। বাকি ম্যাচগুলোর জন্য সাকিবকে কি অধিনায়ক করার কথা ভাবতে পারে কলকাতা? মরগানকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু রান না পেলে তো মরগানের কার্যকারীরা থাকছে না। সেরা খেলোয়াড়দেরও খারাপ সময় যায়। সাকিব কিন্তু কয়েক ওভারের পাশাপাশি ব্যাটিংও করতে পারতো। ’  

    আন্দ্রে রাসেল ইনজুরিতে পড়ার পর সাকিবকে খেলানোর সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রাসেলের জায়গায় বিদেশি কোটায় নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকে নেয় নাইট রাইডার্স। সেদিন তার কলকাতার জার্সিতে অভিষেক হয়েছিল। এরপর পাঞ্জাবের বিপক্ষেও বিদেশি কোটায় আরও এক কিউই ক্রিকেটার টিম সেইফার্টের অভিষেক হয়েছে। সাকিবকে এভাবে অবহেলা করা সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারাও ভালোভাবে গ্রহণ করেননি। বিষয়টা নিয়ে আকাশ চোপড়াই আরেক টুইটে লিখেছেন, 'সাকিব যদি শুধু কিউই হতো...। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ