ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • মেসির হোটেলে চুরি, প্রশ্নের মুখে আর্জেন্টাইন তারকার নিরাপত্তা

    মেসির হোটেলে চুরি, প্রশ্নের মুখে আর্জেন্টাইন তারকার নিরাপত্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্যারিসের যে হোটেলে লিওনেল মেসি রয়েছেন, সেখান থেকে চুরি হয়েছে লক্ষাধিক টাকা ও মূল্যবান স্বর্ণালংকার। বুধবার প্যারিসের হোটেলে মুখোশ পরে চুরি করতে ঢোকে চোরেরা। এ ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে আর্জেন্টাইন তারকার নিরাপত্তা।

    হোটেলের ছাদ থেকে বারান্দায় নেমে ঘরে ঢোকে চোরেরা। তবে মেসির ঘরে ঢুকতে পারেনি তারা। পিএসজি তারকা যে ঘরে রয়েছেন, তার উপরের তলায় চারটি ঘরে লুটপাট চালানো হয়।

    এক নারী পরের দিন হোটেলের ঘরে ঢুকে দেখতে পান তার গলার হার, নগদ টাকা-সহ কানের দুল নেই। তার অভিযোগ, সবকিছুই লুট করে নিয়ে গেছে চোরেরা।

    শোনা যাচ্ছে, প্যারিসের ক্লাবে যোগ দেওয়ার দিন যে বারান্দায় দাঁড়িয়ে অনুরাগীদের দিকে হাত নেড়েছিলেন মেসি, সেই বারান্দা দিয়েই চোরেরা হোটেলে ঢুকেছিল।

    পুলিশ জানিয়েছে, সিসিটিভিতে ছাদে ব্যাগ কাঁধে দু’জনকে দেখা গেলেও তাদের শনাক্ত করা যায়নি। হোটেলে থাকা অনেকের দাবি, দু’জন নয়, মোট তিনজন এই কাজের সঙ্গে জড়িত। পুলিশ জানায়, ‘এটা কোনো অভিজ্ঞ দলের কাজ। হোটেলের নিরাপত্তার গাফিলতিও স্পষ্ট।’

    প্রসঙ্গত, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে আবাসন নিয়ে বেশ বিপদে পড়েছেন মেসি। প্যারিসে তার নিজের কোনো বাড়ি নেই বলে সপরিবার গত দেড় মাস ধরে প্যারিসের একটি হোটেলে থাকছেন তিনি। প্রতি রাতে ১৭ হাজার পাউন্ড ভাড়া গুণতে হচ্ছে তাকে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ