ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বিশ্বকাপের জন্য আইপিএল ছাড়লেন গেইল

    বিশ্বকাপের জন্য আইপিএল ছাড়লেন গেইল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোভিডের এই সময়ে জৈব সুরক্ষা বলয়ের কঠিন নিয়ম-কানুন মানতে মানতে হাঁপিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। তার বড় উদাহরণ ক্রিস গেইল। দেশের লিগ সিপিএল, এরপর আইপিএল। টানা দুটি লিগ খেলতে লম্বা সময় ধরে বলয়ে থাকতে হয়েছে গেইলকে।

    আইপিএলের পরদিনই আবার এক মাসের জন্য বন্দী হয়ে যেতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জৈব সুরক্ষা বলয়ে।

    টানা এই জৈব সুরক্ষা বলয় থেকে বাঁচতে শেষ পর্যন্ত আইপিএলের দল পাঞ্জাব কিংস ছাড়লেন এই ক্যারিবীয় ওপেনার। আমিরাত পর্বে গেইলের না থাকার কথা বুধবার রাতে এক বিবৃতিতে জানায় ফ্র্যাঞ্চাইজিটি। বিবৃতিতে ৪২ বছর বয়সী গেইল ব্যাখ্যা করেন কেন তিনি দল ছেড়েছেন।

    “ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল, সিপিএল ও আইপিএলের জন্য গত কয়েক মাস ধরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছি। এখন বিশ্বকাপের আগে মানসিকভাবে নিজেকে সতেজ রাখতে চাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে সাহায্য করার জন্য নতুন করে মনোযোগ দিতে চাই এবং দুবাইয়ে একটু বিশ্রাম নিতে চাই।”

    দল থেকে ছেড়ে দেয়ায় পাঞ্জাব কিংসকে ধন্যবাদ এবং আসরের বাকি ম্যাচ গুলোর জন্য শুভ কামনা জানান ক্রিস গেইল।

    “আমার সিদ্ধান্তকে সম্মান দিয়ে আমাকে ছেড়ে দেওয়ার জন্য পাঞ্জাব কিংসকে ধন্যবাদ জানাই। দলের জন্য আমার শুভকামনা থাকবে।”

    চলতি বছরে গেইল ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ওয়েস্ট ইন্ডিজ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। আরব আমিরাতে আইপিএল পুনরায় শুরুর পর তিন ম্যাচের দুটিতে সুযোগ হলেও ১৫ রানের বেশি করতে পারেননি তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ