ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • মুস্তাফিজ ‘দুর্ধর্ষ’ : বাংলায় বলল রাজস্থান

    মুস্তাফিজ ‘দুর্ধর্ষ’ : বাংলায় বলল রাজস্থান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের তুরুপের তাস হলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। হারা ম্যাচেও দুর্দান্ত বোলিং করছেন ‘দ্য ফিজ’। বুধবার রাতের ম্যাচে অসাধারণ ফিল্ডিংও করেছেন মুস্তাফিজ। তাই মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ সবাই।

    হাই ভোল্টেজ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল রাজস্থান। মাত্র ১৪৯ রানের পুঁজি নিয়ে রাজস্থান জিততে পারেনি। গ্লেন ম্যাক্সওয়েলদের সামনে অন্য বোলাররা সুবিধা করতে না পারলেও মুস্তাফিজ ছিলেন যথারীতি মিতব্যয়ী। যেখানে ক্রিস মরিস দিয়েছেন ৪ ওভারে ৫০ রান, সেখানে মুস্তাফিজ ৩ ওভারে মাত্র ২০ দিয়ে ২ উইকেট নিয়েছেন।

    মুস্তাফিজ এদিন আলো ছড়িয়েছেন ফিল্ডিংয়েও। বেঙ্গালুরুর ইনিংসের নবম ওভারের পঞ্চম বলে কার্তিক তিয়াগিকে সজোরে হাঁকান গ্লেন ম্যাক্সওয়েল। বাউন্ডারি লাইনে দাঁড়ানো মুস্তাফিজ বলের গতিবিধি বুঝে লাফিয়ে ওঠেন। তার দুর্দান্ত প্রচেষ্টায় নিশ্চিত ছক্কা থেকে বঞ্চিত হয় বেঙ্গালুরু। সেই বলে ম্যাক্সওয়েল পান মাত্র ১ রান।  মুস্তাফিজের এই ফিল্ডিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক মাতামাতি।


    বরাবরের মতো এদিনও রাজস্থানের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলো মুখর ছিল মুস্তাফিজ বন্দনায়। রাজস্থান রয়্যাল তাদের ফেসবুক পেইজে মুস্তাফিজের বন্দনা করেছে। সেখানে ইংলিশে করা এক পোস্টে একটি বাংলা শব্দ ব্যবহার করা হয়। সেই শব্দটা হলো ‘দুর্ধর্ষ’। ফিল্ডিংয়ে মুস্তাফিজের প্রচেষ্টাকে ‘দুর্ধর্ষ’ বলেছে রয়্যালস কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যমে ফিজের প্রশংসা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গলুরুও।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ