ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • আইপিএলে মোস্তাফিজের দুর্দান্ত বোলিং

    আইপিএলে মোস্তাফিজের দুর্দান্ত বোলিং
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি দিল্লি ক্যাপিটালস। ইনিংসের প্রথম তিন ওভারে মাত্র ১৫ রান দিয়ে দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ ও মিডলঅর্ডার ব্যাটসম্যান সিমরন হিতমায়ারকে আউট করেন মোস্তাফিজুর রহমান। এরপর ইনিংসের শেষ ওভারে কাটার মাস্টারকে বোলিংয়ে নিয়ে আসেন রাজস্থান রয়েলসের অধিনায়ক সাঞ্জু স্যামসন। শেষ ওভারে মাত্র ৭ রান খরচ করেন মোস্তাফিজ। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে শিকার করেন সর্বোচ্চ ২ উইকেট। 

    মোস্তাফিজের মতো চার ওভারে ৪০ রান দিয়ে এক উইকেট নেন কার্তিগ ত্যাগী। ৩৩ রানে ২ উইকেট নেন চেতন সাকারিয়া। 

    শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করে দিল্লি। 

    সংক্ষিপ্ত স্কোর

    দিল্লি ক্যাপিটালস: ২০ ওভারে ১৫৪/৬ ( স্রেয়াশ আইয়ার ৪৩, সিমরন হিতমায়ার ২৮, ঋষভ পন্থ ২৪; মোস্তাফিজ ২/২২, চেতন সাকারিয়া ২/৩৩)।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ