ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • মেসি কবে ফিরবেন, জানালেন পিএসজি কোচ

    মেসি কবে ফিরবেন, জানালেন পিএসজি কোচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    লিওনেল মেসি প্যারিস সেইন্ট জার্মেইঁতে যোগ দিয়েছিলেন বেশ আলোড়ন সৃষ্টি করে। কিন্তু ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে মাঠে খুব একটা স্বস্তিতে নেই তিনি। এখনো পর্যন্ত পিএসজির হয়ে একটি গোলও পাননি। এর মধ্যে ছিটকে গেছেন ইনজুরিতে। 

    মেতজের বিপক্ষে ম্যাচেও পিএসজির স্কোয়াডে ছিলেন না তিনি। যদিও তাকে ছাড়াই আশরাফ হাকিমির জোড়া গোলে ম্যাচটি জিতেছে পিএসজি। এই ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলটির কোচ মাওরোসিও পচেত্তিনো জানিয়েছেন কবে ফিরতে পারেন লিওনেল মেসি। 

    তিনি বলেন, ‘মেসির সুস্থতাটাই আমার জন্য আসল ব্যাপার। দেখা যাক শনিবার মোনটেপেলেয়িারের বিপক্ষে সে ফিরতে পারে নাকি। আমাদের ডাক্তাররা তার আরও পরীক্ষা-নিরীক্ষা করছে।’

    মেতজের বিপক্ষে ম্যাচ নিয়ে আর্জেন্টাইন এই কোচ বলেন, ‘আমাদের দল কখনো হাল ছাড়ে না। তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে থাকে। আমি খুশি যে শেষে আমরা এটার ফল পেয়েছি। দল যে ধরনের দৃঢ়তা দেখিয়েছে, তাতে আমরা খুশি।’

    মৌসুম শেষে পিএসজির সম্ভাবনা কেমন? এ নিয়ে পচেত্তিনো বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়নশিপের একদম শুরুতে আছি। এটা বলা কঠিন যে আমরা কোথায় শেষ করব মৌসুম শেষে। এই চ্যাম্পিয়নশিপের একটা মান আছে। সব দলেরই ভালো সুযোগ আছে। আমি আবার বলছি, সাধারণভাবে আমি আমাদের পারফরম্যান্সে খুশি না।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ