ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • দোকান খোলা রাখায় কলাপাড়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

    দোকান খোলা রাখায় কলাপাড়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউনের পঞ্চম দিনে (রোববার) দোকান খোলা রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ২৪ হাজার টাকা জরিমিানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

    এ সময় সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে একজনকে ৫০ টাকা জরিমানা করা হয়। 

    রোববার দুপুরে উপজেলার মৎসবন্দর আলীপুর বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল তাদের জরিমানা করেন। 

    ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী উবাচু জানান, আলীপুর বাজারে দোকান খুলে মালামাল বিক্রি করার দায়ে রড ব্যবসায়ী মো. কবিরকে ১২ হাজার টাকা ও অপর ওয়াল্টন ফ্রিজ ব্যবসায়ী মো. রাকিবকে ১২ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া সামাজিক দূরত্ব বজায় না রাখার দায়ে মহিপুর বিপিনপুর গ্রামের মো. আবু বক্করকে ৫০ টাকা জরিমানা করা হয়। 

    উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
     


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ