ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষককে হত্যা

    লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষককে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ-পূর্ব লন্ডনে এক ব্রিটিশ-বাংলাদেশি স্কুলশিক্ষককে হত্যা করা হয়েছে। সাবিনা নেসা (২৮) নামে শিক্ষক শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত দুর্বত্তদের হাতে নিহত হন। 

    বিবিসির খবরে বলা হয়েছে, সাবিনা দক্ষিণ-পূর্ব লন্ডনের লুইশামে থাকতেন। প্রায় এক বছর ধরে তিনি ক্যাটফোর্ডের রুশে গ্রিন প্রাইমারি স্কুলের শিক্ষকতা করছিলেন।

    খবরে আরও বলা হয়, বাড়ি থেকে পাঁচ মিনিট দূরত্বের একটি বারে বন্ধুর সঙ্গে হেঁটে দেখা করতে যাওয়ার সময় সাবিনাকে হত্যা করা হয়। শনিবার সকালে একটি পার্ক থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। 

    লন্ডন পুলিশের জানিয়েছে, সাবিনা  রাত সাড়ে ৮টার দিকে লন্ডনের অ্যাস্টেল রোডের বাসা থেকে হেঁটে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক ভিলেজের একটি বারে যাওয়ার সময় আক্রমণের শিকার হন।

    পুলিশ এ ঘটনায় তদন্তে নেমেছে এবং হত্যার অভিযোগে ৪০ বছর বয়সী একজনকে আটকের পর আবার  ছেড়ে দিয়েছে।  তবে পরবর্তীতে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে। 

    লন্ডন পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জো গ্যারিটি বলেন, তদন্তের কাজে বেশ অগ্রগতি হত্যাকারীকে খুঁজে বের করার জন্য আমাদের সকল ক্ষমতা কাজে লাগাচ্ছি।

    জুবেল আহমেদ নামে সাবিনার এক আত্মীয় বলেন, সাবিনার মৃত্যুর খবর শুনে তার বাবা-মা খুবই ভেঙে পড়েছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ