ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ৬ মাস নারীদের কাপড় ধোয়ার নির্দেশ

    ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে ৬ মাস নারীদের কাপড় ধোয়ার নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ধর্ষণচেষ্টার অভিযোগে আটক করা হয়েছিল এক তরুণকে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এক অভিনব সাজা দিলেন তাকে। আদালতের নির্দেশ, ছয়মাস বিনামূল্যে গ্রামের সব নারীর কাপড় ধুতে হবে তাকে। শুধু ধুয়ে দিলেই হবে না, সঙ্গে যেগুলো ইস্ত্রিও করে দিতে হবে। তাহলেই মিলবে জেল থেকে মুক্তি।

    বুধবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিহারে এই ঘটনা ঘটে। মধুবনী জেলার ঝঞ্জরপুরের অতিরিক্ত জেলা জজ অবিনাশ কুমার ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ওই তরুণকে এই শর্তে জামিন দেন যে,  তার গ্রামের সব নারীর কাপড় ধুয়ে-ইস্ত্রি করে  ফেরত দিতে হবে। 

    ওই আদেশের অনুলিপিও স্থানীয় গ্রাম প্রধানের কাছে পাঠানো হয়েছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে। 

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই গ্রামের মোট জনসংখ্যা দুই হাজারের মতো।  তাই সব ধুতে যে ওই তরুণের বেশ বেগ পেতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। 

    ওই গ্রামের প্রধান নাসিমা খাতুন আদালতের আদেশকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, ওই রায়ে নারীদের সম্মান ও মর্যাদা সুরক্ষিত হবে। মানুষ এ ধরনের অপরাধ করার আগে একশবার ভাববে।

    পুলিশের কাছে নথিভুক্ত মামলার সূত্রে জানা গেছে, লালন কুমার সাফি (২০) নামে এক তরুণ গত ১৭ এপ্রিল স্থানীয় এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন।  ওই নারীর অভিযোগের ভিত্তিতে এপ্রিলের ১৯ তারিখে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ