ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • আইপিএলে আবারও করোনার হানা

    আইপিএলে আবারও করোনার হানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার প্রকোপে স্থগিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের বদলে সংযুক্ত আরব আমিরাতে বসেছে টুর্নামেন্টের বাকি কিস্তি। তবে সেখানেও হানা দিয়েছে করোনা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নামার আগে সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন আক্রান্ত হয়েছেন।

    বুধবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি মাঠে গড়ায়। তার আগে খবর আসে হাদরাবাদের তারকা পেসার নটরাজন করোনা আক্রান্ত। দ্রুত তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে। চিহ্নিত করা হয় তার সান্নিধ্যে আসা আরও ৬ জনকে। যার মধ্যে আছেন অলরাউন্ডার বিজয় শঙ্করের নামও। তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ম্যাচ বাতিল হচ্ছে না।

    দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন।

    এদিকে বিজয় ছাড়াও আইসোলেশনে রয়েছেন টিম ম্যানেজার বিজয় কুমার, ফিজিও শ্যাম সুন্দর, চিকিৎসক অঞ্জনা, লজিস্টিক ম্যানেজার তুষার খেড়কর ও নেট বোলার পি গণেশনকে। আইপিএলের আয়োজকদের বরাতে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তাদের প্রত্যেকেই করোনা নেগেটিভ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ