ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • ভাতিজির বিরুদ্ধে ট্রাম্পের ক্ষতিপূরণ মামলা

    ভাতিজির বিরুদ্ধে ট্রাম্পের ক্ষতিপূরণ মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০১৮ সালে আয়কর সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের ঘটনায় ভাতিজি মেরি ট্রাম্প ও নিউইয়র্ক টাইমস পত্রিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউইয়র্কের একটি আদালতে ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে এ মামলা দায়ের করেন।

    মামলায় নিউইয়র্ক টাইমসের সাংবাদিক সুসান ক্রেইগ, ডেভিড ব্রাটসো এবং রাসেল বাটনারকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ট্রাম্পের ভাতিজির সঙ্গে কাজ করে বেআইনিভাবে নথি প্রকাশের অভিযোগ আনা হয়েছে।

    মামলায় অভিযুক্ত সাংবাদিক সুসান ক্রেইগ অভিযোগের জবাবে এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমি ম্যারি ট্রাম্পের দরজায় কড়া নেড়েছি। তিনি খুলে দিয়েছেন। আমার মনে হয় এটাকেই সাংবাদিকতা বলে।’

    মামলায় অভিযোগ করা হয়, গোপন নথিপত্র পেতে ম্যারি ট্রাম্প এবং সংবাদপত্রটির প্রতিবেদক সুক্ষ্ম ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। অভিযোগ করা হয়েছে ৫৬ বছর বয়সী ম্যারি ট্রাম্প নথি গোপন রাখার চুক্তি ভঙ্গ করেছেন। 

    ২০২০ সালে ম্যারি ট্রাম্প একটি বই বের করেছিলেন। সেখানে তিনি চাচা ট্রাম্পের আয়কর রিটার্নের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, নিউইয়র্ক টাইমসকে তিনি যা বলেছেন, তার চেয়ে বেশি তার সর্বোচ্চ বিক্রিত বইতে লিখেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ