ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন
  • নভেম্বর থেকে টিকাপ্রাপ্তদের জন্য উন্মুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র

     নভেম্বর থেকে টিকাপ্রাপ্তদের জন্য উন্মুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের নভেম্বর থেকে মার্কিন নাগরিক, সেখানকার বাসিন্দা এবং বিশেষ ভিসাধারী বিদেশিরা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন থেকে পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীরা প্রায় দেড় বছর পর যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন। 

    হোয়াইট হাউসের কোভিড-১৯ সমন্বয়ক জেফ জিয়েন্টস গতকাল সোমবার নতুন আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থার ঘোষণা দেন। তিনি বলেন, পূর্ণ ডোজ টিকা গ্রহণকারীদের জন্য উন্মুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের দুয়ার।

    এছাড়াও হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, এ বছরের নভেম্বর থেকে পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবে। তবে করোনা পরীক্ষা এবং কন্টাক্ট ট্রেসিংয়ের মধ্য দিয়ে যেতে হবে তাদের।

    প্রসঙ্গত, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্চে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কখন এই নিষেধাজ্ঞা বদলাবেন, সে ব্যাপারে গুঞ্জন আগে থেকেই চলছিল।

    সূত্র: নিউইয়র্ক টাইমস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ