ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • নিরাপত্তা নিশ্চিতের পর মেয়েদের স্কুল খুলবে তালেবান

    নিরাপত্তা নিশ্চিতের পর মেয়েদের স্কুল খুলবে তালেবান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিরাপত্তা পরিস্থিতি উন্নত হলে মেয়েদের স্কুল খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ।   

    শনিবার (১৮ সেপ্টেম্বর) থেকে আফগানিস্তানে ছেলেদের জন্য স্কুল খুলে দেওয়া হয়। তালেবানের অন্তর্র্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অল্পসংখ্যক স্কুল কার্যক্রম শুরু করেছে। এর মধ্যে কিছু স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত মেয়েরা ক্লাসেও যাচ্ছে। 

    এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের ক্লাস করতে দেখা গেছে। তবে উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলো এখনো খুলে দেওয়া হয়নি। 

    এ সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত মেয়েদেরও স্কুলে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। 

    ২০০১ সালে তালেবান ক্ষমতা হারানোর নারীদের স্বাক্ষরতার হার প্রায় দ্বিগুণ বেড়ে শতকরা ৩০ ভাগ হয়েছে। 

    আন্তর্জাতিক মহলের উদ্বেগ ও সমালোচনার মুখে রোববার জার্মানির খ্যাতনামা ম্যাগাজিন ডার স্পিগেলকে এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র বলেন, ‘আমরা মেয়েদের শিক্ষার বিপক্ষে নই। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করেই স্কুল খোলা হবে। তারা কীভাবে স্কুলে যাবে, আমরা কীভাবে তাদের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পারব, সেই বিষয়গুলো নিয়েই কাজ করছি।’ 

    মুজাহিদ আরও বলেন, আমরা নারীদের কাজেরও বিপক্ষে নই। নারীদের কর্মক্ষেত্রের পরিবেশ কেমন হবে। তারা কীভাবে কাজ করবে সেই বিষয়ে আমাদের বিশেষজ্ঞরা একটি নীতিমালা তৈরি করছেন। এই নীতিমালা তৈরি হলেই নারীরা কর্মক্ষেত্রে ফিরতে পারবেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ