ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • আগৈলঝাড়ায় অনূর্ধ্ব-১৭ জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    আগৈলঝাড়ায় অনূর্ধ্ব-১৭ জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় অনূর্ধ্ব-১৭ জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  হয়েছে।

     শনিবার বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের মোহনকাঠী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত পায়রা ও ইলিশ দলের মধ্যে ফাইনাল খেলার অনুষ্ঠানে টুর্নামেন্টের আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওই কলেজের অধ্যক্ষ ফকরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, বরিশাল জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মাসুদ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ নেতা আওলাদ কাজী, রেমন ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীর আশ্রাফ আহম্মেদ, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    স্থানীয় ভাবে লটারীর মাধ্যমে খেলোয়াড় নির্বাচন করে মোট ছয়টি দলের অংশগ্রহণে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হলে টাইব্রেকারে ৩-০ গোলে ইলিশ দলকে হারিয়ে পায়রা দল শিরোপা বিজয়ী হয়।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ