ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • পটুয়াখালীতে ব্যবসায়ীর পায়ের রগ কাটল বালু ব্যবসায়ী

    পটুয়াখালীতে ব্যবসায়ীর পায়ের রগ কাটল বালু ব্যবসায়ী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে এক ব্যবসায়ীর পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ।  


    গত শনিবার সন্ধ্যায় পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কের পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

    আহত জসিমকে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। 

    আহত জসিম পুরাতন বাসস্ট্যান্ড এলাকার বালু ব্যবসায়ী বলে জানা গেছে।  

    আহত জসিম জানান, তার মালিকানাধীন ড্রেজার দিয়ে পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকার ব্যবসায়ী এনামুল ও দুমকী উপজেলার পাঙ্গাশিয়ার রানা গত এক মাস ধরে বালু উত্তোলন করে তাদের ব্যবসায়িক কাজে ব্যবহার করেছেন। 

    কিন্তু জসিমের বকেয়া এক লাখ ৩৪ হাজার টাকা পরিশোধ না করায় জসিম বালু উত্তোলন বন্ধ করে দেন।

    গত শনিবার সন্ধ্যায় বকেয়ার টাকা দেওয়ার কথা বলে জসিমকে ফেরিঘাট এলাকায় যেতে বলে এনামুল ও রানা। জসিম পায়রাকুঞ্জ ফেরিঘাটে পৌঁছলে এনামুল ও রানাসহ ৪-৫ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়েন।

    হামলার একপর্যায় হামলাকারীরা জসিমের ডান পায়ের রগ কেটে দিয়ে দ্র”ত সটকে পড়েন। এ সময় জসিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হাসপাতালে নিয়ে যান।

    এ প্রসঙ্গে অভিযুক্ত এনামুল ও রানাকে একাধিকবার কল দেওয়া হলেও তারা কল রিসিভ করেনি।

    এ প্রসঙ্গে সদর থানার ওসি আখতার মোর্শেদ বলেন, এনামুল ও জসিমের সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে ঝামেলা হয়েছে বলে শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ