ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ছয় শিশুর মৃত্যু, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জিলা স্কুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত  দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী সমন্বয়ক পরিচয় দিয়ে বীর মুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ বরিশালে পৃথক অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ আটক ৩  চরমোনাই রাজারচরে দাঁড়িয়ে আছে সাড়ে ৩শ বছরের ‘অক্সিজেন ব্যাংক’ বাউফলে ছাত্রদল কর্মীদের মদপানের ভিডিও ভাইরাল লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবার ঝুঁকিতে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন ইতিহাসের সর্বোচ্চ বাজেট নিয়ে আজ সংসদে যাচ্ছে তারেক রহমানের সরকার
  • আইপিএলে সাকিব-মুস্তাফিজের ম্যাচের সময়সূচি

    আইপিএলে সাকিব-মুস্তাফিজের ম্যাচের সময়সূচি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয়াংশ। রবিবার (১৯ সেপ্টেম্বর) প্রথম দিন মাঠে নামছে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

    আইপিএল খেলতে বর্তমানে আমিরাতে অবস্থান করছেন দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবং মুস্তাফিজ রাজস্থান রয়্যালসে।

    এর আগে গত এপ্রিলে ভারতে অনুষ্ঠিত প্রথম পর্বে প্রতিটি দলই ৭-৮টি ম্যাচ খেলতে পেরেছিল। পরে করোনার কারণে মাঝপথেই টুর্নামেন্টটি স্থগিত ঘোষণা করে বিসিসিআই।

    এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ৮ ম্যাচ খেলে ৬ জয় ও ২ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংস ম্যাচ খেলেছে ৭টি। এছাড়া মুস্তাফিজের রাজস্থান ৫ নম্বরে ও সাকিবের কেকেআর রয়েছে তালিকার ৭ নম্বরে। উভয় দলই ৭টি করে ম্যাচ খেলেছে। সবচেয়ে তলানিতে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।

    এক নজরে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের খেলার সূচি

    ২০ সেপ্টেম্বর - কলকাতা বনাম ব্যাঙ্গালোরু - শেখ জায়েদ স্টেডিয়াম (আবুধাবি)- রাত ৮টা

    ২১ সেপ্টেম্বর - রাজস্থান বনাম পাঞ্জাব - দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম- রাত ৮টা

    ২৩ সেপ্টেম্বর - কলকাতা বনাম মুম্বাই - শেখ জায়েদ স্টেডিয়াম (আবুধাবি)- রাত ৮টা

    ২৫ সেপ্টেম্বর - রাজস্থান বনাম দিল্লি - শেখ জায়েদ স্টেডিয়াম (আবুধাবি)- বিকেল ৪টা

    ২৬ সেপ্টেম্বর - কলকাতা বনাম চেন্নাই - শেখ জায়েদ স্টেডিয়াম (আবুধাবি)- বিকেল ৪টা

    ২৭ সেপ্টেম্বর - রাজস্থান বনাম হায়দ্রাবাদ - দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম- রাত ৮টা

    ২৮ সেপ্টেম্বর - কলকাতা বনাম দিল্লি - শারজাহ ক্রিকেট স্টেডিয়াম- বিকেল ৪টা

    ২৯ সেপ্টেম্বর - রাজস্থান বনাম ব্যাঙ্গালোরু - দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম- রাত ৮টা

    ১ অক্টোবর - কলকাতা বনাম পাঞ্জাব - দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম- রাত ৮টা

    ২ অক্টোবর - রাজস্থান বনাম চেন্নাই - শেখ জায়েদ স্টেডিয়াম (আবুধাবি)- রাত ৮টা

    ৩ অক্টোবর - কলকাতা বনাম হায়দ্রাবাদ - দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম- রাত ৮টা

    ৫ অক্টোবর - রাজস্থান বনাম মুম্বাই - শারজাহ ক্রিকেট স্টেডিয়াম- রাত ৮টা

    ৭ অক্টোবর - কলকাতা বনাম রাজস্থান - শারজাহ ক্রিকেট স্টেডিয়াম- রাত ৮টা


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ