ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • এবার ইংল্যান্ডের পাকিস্তান সফর নিয়েও অনিশ্চয়তা

    এবার ইংল্যান্ডের পাকিস্তান সফর নিয়েও অনিশ্চয়তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    খেলার মাত্র কয়েক ঘণ্টা বাকি। এমন সময় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানায় নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফর বাতিল করেছে তারা। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনায় বিষয়টি। সাবেক তারকা পেসার শোয়েব আক্তার তো বলেই দিয়েছেন ‘পাকিস্তানের ক্রিকেটকে হত্যা করেছে নিউজিল্যান্ড।’

    কিউইদের সিরিজ বাতিলের প্রভাবটা ভালোভাবেই পড়বে পাকিস্তান ক্রিকেটের ওপর। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে সেটা। নিউজিল্যান্ড  সিরিজ বাতিল করার পর আসন্ন পাকিস্তান সফর নিয়ে নতুন করে ভাবার কথা জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

    আগামী মাসে পাকিস্তানে সীমিত ওভারের সিরিজ খেলার কথা রয়েছে ইংল্যান্ড নারী ও পুরুষ ক্রিকেট দলের। তবে এই সফর নিয়ে আগামী ‘২৪ থেকে ৪৮ ঘণ্টার’ মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে ইসিবির।

    এনিয়ে বোর্ডের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা নিরাপত্তা শঙ্কায় নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিল করার ব্যাপারে অবগত আছি। পাকিস্তানে থাকা আমাদের নিরাপত্তা প্রতিনিধিদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আগামী দুয়েকদিনের মধ্যেই ইসিবি আসন্ন সফরের ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত নেবে।’

    ২০০৫ সালের পর নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ড। বলা হচ্ছিলো ২০২০ সালে করোনা মহামারিতে লকডাউন চলাকালীন সময়ে ইংল্যান্ড সফরের প্রতিদান হিসেবে এবার পাকিস্তান সফর করবে ইংল্যান্ড। কিন্তু সেটি নিয়েও অনিশ্চয়তার সৃষ্টি হলো। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ