ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
  • গুগল ড্রাইভ থেকে ডিলিট হওয়া ছবি উদ্ধার করবেন যেভাবে

     গুগল ড্রাইভ থেকে ডিলিট হওয়া ছবি উদ্ধার করবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    প্রায়শই আমরা অপ্রয়োজনীয় ছবি ও ফাইল ডিলিট করতে গিয়ে ভুলবশত গুরুত্বপূর্ণ জিনিস ডিলিট করে ফেলি। ফলে বিড়ম্বনায় পড়তে হয়। তবে আপনি চাইলে খুব সহজেই ডিলিট হওয়া ছবি, ভিডিও বা ফাইল পুনরুদ্ধার করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক, গুগল ড্রাইভ ও ফটোস থেকে ডিলিট হওয়া ছবি যেভাবে ফিরিয়ে আনবেন-

    গুগল ড্রাইভ থেকে যেভাবে ছবি ফিরিয়ে আনবেন


    ১। ডিভাইস থেকে প্রথমে গুগল ড্রাইভ অ্যাপটি ওপেন করুন।

    ২। ওপেন করলে ট্রাশ ফোল্ডার অপশনটি দেখতে পাবেন।

    ৩। ট্রাশ ফোল্ডার ওপেন করার পর আপনি ডিলিট করা সকল ফাইল দেখতে পারবেন। এবার যে ফাইলগুলোকে আপনি ফিরিয়ে বা রি-স্টোর করতে চান তার উপর রাইট বাটন ক্লিক করুন।

    ৪। রাইট বাটনে ক্লিক করলে রি-স্টোর ও ডিলিট ফরএভার নামে দুটি মেনু দেখতে পাবেন। এরপর রি-স্টোর  অপশন সিলেক্ট করলেই ডিলিট হয়ে যাওয়া ফাইল আগের জায়গায় চলে যাবে। এক্ষেত্রে মোবাইল ব্যবহারকারীরা ফাইলের ডান পাশে থ্রি ডট বাটনে ক্লিক করলে রি-স্টোর বাটন খুঁজে পাবেন।


    আপনি চাইলে ড্রাইভ স্পেশ্যালিস্টদের ও সাহায্য নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কল করে বা হেল্প ডেস্কে চ্যাটের মাধ্যমে যোগাযোগ করতে হবে। তবে ৩০ দিন পর্যন্ত আপনি আপনার প্রয়োজনীয় ফাইল রি-স্টোর বা ফিরিয়ে আনতে পারবেন। তবে ৩০ দিনের বেশি হয়ে গেলে পুরনো ফাইলকে আর ফিরিয়ে আনা সম্ভব না।

    গুগল ফটোস থেকে যেভাবে ছবি ফিরিয়ে আনবেন

    ১। প্রথমে ডিভাইস থেকে গুগল ফটোস অ্যাপটি ওপেন করুন।

    ২। স্ক্রিনের নিচের দিকে লাইব্রেরি ট্যাব দেখতে পাবেন।

    ৩। লাইব্রেরী ট্যাবে ক্লিক করলে আপনি ট্রাশ ফোল্ডারটি দেখতে পাবেন।

    ৪। ট্রাশ ফোল্ডারটি ওপেন করলে আপনি ছবিগুলো দেখতে পাবেন।

    ৫। এবার ডিলিট হয়ে যাওয়া ছবি গুলি ফেরত আনতে রি-স্টোর বাটনে ক্লিক করলে ছবি পুনরায় আগের জায়গায় ফিরে যাবে।

    উল্লেখ্য, ব্যবহারকারীরা গুগল ফটোতে ডিলিট হওয়া কোনো ফাইল ৬০ দিনের মধ্যে ফিরিয়ে আনতে পারবে। তবে ৬০ দিনের বেশি সময় ধরে থাকলে তা ফিরিয়ে আনা যাবে না।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ