ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার অনুরোধ বিজিএমইএর

    বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার অনুরোধ বিজিএমইএর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং সহসভাপতি মিরান আলী গত ১১ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টেফেন্স ব্লুম বার্নিকাটের সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম এবং জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথীও উপস্থিত ছিলেন।

    বিজিএমইএ সভাপতি সাবেক রাষ্ট্রদূতকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে থাকাকালীন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরণে বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

    মার্সিয়া বার্নিকাটকে বাংলাদেশের একজন ভালো বন্ধু ও শুভাকাঙ্ক্ষী  হিসেবে অভিহিত করে ফারুক হাসান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক শিল্পের সংজ্ঞা পরিবর্তনে সহযোগিতা করতে তাকে অনুরোধ জানান। কারণ, বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়ন এবং নিরাপদ ও টেকসই শিল্পে রূপান্তর প্রক্রিয়া চলাকালে মার্সিয়া বার্নিকাট পুরো প্রক্রিয়ার সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।

    ঢাকায় অবস্থানকালীন বাংলাদেশের পোশাক শিল্পের ইতিবাচক উন্নয়ন, যা তিনি স্বয়ং প্রত্যক্ষ করেছেন এবং সেই সাথে শিল্পের অনন্য গল্পগুলো যা বিশ্ববাসী জানে না, সেগুলো মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অবহিত করারও অনুরোধ জানান।

    বিজিএমইএ সভাপতি আশাবাদ ব্যক্ত করেন যে, মার্সিয়া বার্নিকাট বাংলাদেশের প্রচারণায় এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বার্থ রক্ষায় তার সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবেন। 

    সূত্র : বাসস।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ