ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, উদ্ধার ১৫ জেলে

    বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, উদ্ধার ১৫ জেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তীরে ফিরে আসার পথে উত্তাল ঢেউয়ের তান্ডবে বঙ্গোপসাগরে নামবিহীন একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। রবিবার দুপুরে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন এক কিলোমিটার গভীরে ট্রলারটি নিমজ্জিত হয়।

    প্রায় দুই ঘন্টা পর অন্য জেলেরা ওই ট্রলারে থাকা ১৫ জেলেকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রলারটির মালিক কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি এলাকার আব্বাস বিশ্বাসের বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ঢেউয়ের ঝাপটায় ট্রলারটি উল্টে যায়। তাৎক্ষণিক সৈকতে অবস্থানরত দু’টি ওয়াটার বাইক ডুবে যাওয়া ট্র্রলারের কাছে গিয়ে জেলেদের উদ্ধার করে অপর একটি মাছধরা ট্রলারে উঠিয়ে দেয়।
    নিমজ্জিত ট্রলারের উদ্ধার হাওয়া মাঝি আলী হোসেন বলেন, গত শুক্রবার তারা গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়। এরপর সমুদ্র উত্তাল হলে তারা মাছ ধরা বন্ধ রেখে সাগরের হাইরের চর নামক স্থানে ট্রলার নোঙ্গর করে।

    এরপর  রবিবার সকালে সাগরবক্ষ আরও উত্তাল হয়ে ওঠে। সেখানে তারা ঢেউয়ের তান্ডব সইতে না পেরে মৎস্য বন্দর আলিপুর মহিপুরের আড়ৎ ঘাটের শিববাড়িয়া নদীতে নিরাপদ আশ্রয়ের জন্য রওনা দেয়। পথিমধ্যে উত্তাল ঢেউয়ের ঝাপটায় ট্রলারটি নিমজ্জিত হয়।

    নিমজ্জিত ট্রলারটি মালিক আব্বাস বিশ্বাস জানান, তার ট্রলারে ১৫ জন জেলে ছিল। গভীর সাগরে ঢেউয়ের তান্ডব সইতে না পেরে তীরে আসার পাথে তারা ট্রলারটি ডুবে যাওয়ার ঘটনা ঘটে। জাল, মাছ ও জ্বলানী সাগরে ভেসে গেছে। তবে জেলেরা অক্ষত রয়েছে।

    কুয়াকাটা ও আলীপুর মৎস সমবায় সমিতির সভাপতি মো.আনছার উদ্দিন মোল্লা বলেন, কুয়াকাটা সৈকত থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে ট্রলরটি নিমজ্জিত হয়েছে। ট্রলারে থাকা সকল জেলেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিমজ্জিত ট্রলরটি উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।


     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ