ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • কলাপাড়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন ও গণ সংবর্ধণা

    কলাপাড়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন ও গণ সংবর্ধণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়া উপজেলার হাজীপুর বাজার থেকে সৈয়দপুর কমিউনিটি ক্লিনিক পর্যন্ত সংযোগ সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও গণ সংবর্ধণা দেয়া হয়েছে।

    বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় পশ্চিম হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এ ভিত্তিপ্রস্তর স্থাপন ও গণ সংবর্ধনা দেয়া হয়।

    ভিত্তিপ্রস্তর স্থাপন ও গণ সংবর্ধনাে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিবুবর রহমান মহিব।
    নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. নাসির মাহমুদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ফাতেমা আক্তার রেখা, নীলগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ নিজামী, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম টিটু।

    এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ হুমায়ুন কবির, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক কালাম সরদার, কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো.জিয়াউর রহমান (ভিপি জিয়া), উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহরিয়ার সবুজ, ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহাজাদা টিনু মৃধা, ডাবলুগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জসিম আকন প্রমুখ।

    এসময় হাজীপুর বাজার থেকে আক্কেলপুর প্রাইমারি স্কুল ও মাদ্রাসা হয়ে গাজীর খেয়াঘাট পযর্ন্ত, হাজীপুর বাজার থেকে শহীদ আলাউদ্দিন এর কবর পর্যন্ত পাকা রাস্তা নির্মান ও শেখ রাসেল স্মৃতি সংসদের ঘর নির্মান ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে এমপিকে গণ সংবর্ধনা দেয়া হয়।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ