ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • সম্পাদকের শোক 

    মতবাদের কলাপাড়া প্রতিনিধির বড় ভাই মোসলেম আর নেই 

     মতবাদের কলাপাড়া প্রতিনিধির বড় ভাই মোসলেম আর নেই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনিক মতবাদ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি ও কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মোঃ এনামুল হক সিনিয়র সাংবাদিক এর বড় ভাই মোঃ মোসলেম আলী হাওলাদার দীর্ঘ দিন যাবৎ বার্ধক্য জনিত কারনে অসুস্থ থাকার পর শুক্রবার (১৬ এপ্রিল)  বেলা ১ টা ৪৫ মিনিটের সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। 

    মৃত্যু কালে তার বয়স হয়েছিল আনুমানিক (৯৮) বছর। তিনি ৪ পুত্র ৩ কন্যা ও বহু আত্নীয় স্বজন রেখে গেছেন। 
    মহুমের প্রথম নামাজে জানাজা কলাপাড়া উপজেলা লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে আছর নামাজবাদ ও দ্বিতীয় জানাজা কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন নয়াপাড়া গ্রামে হাজী মোঃ শামসুল হক হাওলাদার বাড়ীর জামে মসজিদসমাঠে বাদ মাগরিব নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

    মরহুমের নামাজে জানাজা তার নাতি হাফেজ মোঃ  নেছার উদ্দিন  পরিচালনা করেছেন। এদিকে মতবাদ পত্রিকার কলাপাড়া প্রতিনিধির বড় ভাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পত্রিকার সম্পাদক এস এম  জাকির হোসেন । একই সাথে বার্তা সম্পাদক সৈয়দ মেহেদী হাসান , খান রুবেল সহ পত্রিকাটির পরিবারবর্গ শোক প্রকাশ করেন । 

    এক শোক বার্তায় মরহুমের বিদায়ী রুহের মাগফিরাত কামনা  ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা । এছাড়া কলাপাড়া কর্মরত সংবাদকর্মীরা ও লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শওকত হোসেন তপন বিশ্বাস শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ