ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • স্কুল ছাদের পলেস্তারা খসে পড়ছে

    স্কুল ছাদের পলেস্তারা খসে পড়ছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে। দুমকি উপজেলার ১৫ নং দেবীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি ঘটনাটি ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম বলেন, কয়েক দিন আগে স্কুল চলা কালীন অবস্থায় হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। আমরা এতে অনেকটা আতঙ্কিত হয়ে পড়ি। 

    তিনি আরও জানান, এতে বিদ্যালয় ভবনের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার আংশিক ক্ষতি গ্রস্থ হয়েছে, বিদ্যালয় বন্ধ থাকার কারণে মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটেনি। সরকারি নির্দেশনা মোতাবেক আগামী ১২ সেপ্টেম্বর যেহেতু বিদ্যালয় খুলতে যাচ্ছে, এভাবে পলেস্তারা খসে পড়লে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। পলেস্তারা খসে পড়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

    এ প্রসঙ্গে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মো. আজিজুর রহমান বলেন, আমরা বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছি। ক্ষতিগ্রস্ত অংশ মেরামত যোগ্য হলে মেরামতের ব্যবস্থা করা হবে। অন্যথায় পুরো ভবন পুনরায় মেরামতের আওতায় আনা হবে।

     

    জাকির হোসেন হাওলাদার / এইচকেআর 
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ