ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • কলাপাড়ায় ইউপি সদস্যকে পিটিয়ে আহত 

    কলাপাড়ায় ইউপি সদস্যকে পিটিয়ে আহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ব শত্রুতার জের ধরে কলাপাড়ায়  এক ইউপি সদস্যকে পিটিয়ে জখম করে নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে ।  রোববার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া দিঘীরপাড় ওয়াপদারাস্তার উপরে এ ঘটনা ঘটে। আহত মো. নুরুজ্জামান হাওলাদার (৬৫) ডালবুগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি মেম্বার ।

     এ ঘটনায়   সোমবার সকালে আহত  ইউপি সদস্য  বাদী হয়ে মো. হাসান হাওলাদার (৩০), মো. জসিম গাজী (৪৫) সহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামী করে কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি  মামলা দায়ের করেছেন।

    মামলা সূত্র জানা গেছে, ইউপি সদস্য নুরুজ্জামান হাওলাদার (বাদী)  ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় পরিষদের কাজ শেষ করে কলাপাড়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ফুলবুনিয়া দিঘীরপাড় ওয়াপদারাস্তার পৌছেলে  মোটরসাইকেল যোগে এসে আসামীরা তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে। পরে বাশের লাঠি দিয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে গুরুতর জখম করে। এসময়   তার সাথে থাকা নগদ ৪০,৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায় । এসময় ডাক-চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসলে তাকে খুন সহ নানান ভয়ভীতি দেখিয়ে চলে যায় তারা মামলায় উল্লেখ করা হয়েছে । 
     

     

     

     

    এনামুল হক / এইচকেআর  


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ