ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • রোজা রেখে কি রক্ত দেওয়া যাবে?

    রোজা রেখে কি রক্ত দেওয়া যাবে?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামান্বিত পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এই মাসে কোরআন শরিফ নাজিল শুরু হয়েছিল হযরত মুহাম্মদ সা. এর ওপর। ইসলামে এই মাসের যে ফজিলত, তা প্রত্যেক মুসলমানকেই মহান আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে। আর এই রমজানকে ঘিরে আমাদের মধ্যে আছে অনেক প্রশ্ন।

    প্রশ্ন: রোজা রেখে রক্ত দেওয়া যাবে কি?
    ‌উত্তর: রোজা ভঙ্গের কারণ হচ্ছে স্বাভাবিক প্রবেশ পথ দিয়ে শরীরে কোনও কিছু প্রবেশ করানো। শরীর থেকে কিছু বের হলে রোজা ভঙ্গ হয় না। তাই রক্ত দিলে রোজা ভঙ্গ হবে না। কেননা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে সিঙ্গা লাগিছেন। তা হাদিসে বর্ণিত হয়েছে। সিঙ্গার মাধ্যমে শরীরের বিষাক্ত রক্ত বের করা হয়। তাই রোজা রেখে নিজের টেস্ট/পরীক্ষার জন্য কিংবা কোনও রোগীকে দেওয়ার জন্য রক্ত দিলে, রোজার ক্ষতি হবে না। তবে রক্ত দিতে গিয়ে দুর্বল হলে রোজা ভেঙে ফেলার আশঙ্কা থাকলে। সেই অবস্থায় রক্ত দেওয়া মাকরূহ হবে।
    ‌
    তথ্যসূত্র: বোখারি শরিফ, হাদিস নং-১৯৩৮, মুসলিম শরিফ, হাদিস নং-১১০৬,আবু দাউদ শরিফ, হাদিস নং-২৩৭২
    ‌
    ‌সংকলনে: মাওলানা মুফতি ইমরানুল বারী সিরাজী, দাওরায়ে হাদিস, দারুল উলুম দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ