ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • যাত্রীবাহী লঞ্চে মার খেয়ে সব হারালেন পুলিশ সদস্য!

    যাত্রীবাহী লঞ্চে মার খেয়ে সব হারালেন পুলিশ সদস্য!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জুয়া খেলার প্রতিবাদ করায় ঢাকা-কালাইয়া রুটের যাত্রীবাহী বন্ধন-৫ লঞ্চে ডিএমপির এক পুলিশ সদস্যকে মারধর করা হয়েছে। এ সময় তার ও তার ভাইয়ের কাছ থেকে নগদ টাকা, ১টি স্বর্ণের চেইন ও ২টি মোবাইল কেড়ে নেয় জুয়াড়িরা।  শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে। 

    ছিনতাইয়ের শিকার পুলিশ সদস্য বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের জাকির হোসেন মাতুব্বরের ছেলে। তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।  

    পুলিশ সদস্য তুষার সাংবাদিকদের বলেন, রাতে কতিপয় যুবক লঞ্চের ডেকে জুয়া খেলছিল। প্রতিবাদ করায় জুয়াড়িরা আমার দিকে তেড়ে এসে আমাকে মারধর শুরু করে। আমাকে বাঁচাতে আমার ভাই জয় এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এ সময় জুয়াড়িরা আমাদের কাছ থেকে নগদ টাকা, ১টি স্বর্ণের চেইন ও ২টি মোবাইল কেড়ে নেয়। ঘটনার কিছুক্ষণ পর একটি ট্রলারযোগে জুয়াড়িরা পালিয়ে যায়।

    এ প্রসঙ্গে এমভি বন্ধন-৫ লঞ্চের ম্যানেজার আবু আবদুল্লাহ বলেন, জুয়াড়িদের সঙ্গে পুলিশ সদস্য ও তার ভাইয়ের মারামারি হয়েছে। এরপর জুয়াড়িরা পালিয়ে গেছে।

    বাউফল থানার ওসি আল মামুন বলেন, ঘটনাস্থল চাঁদপুর এলাকায়। তাই চাঁদপুর পুলিশ ও নৌপুলিশ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেবে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ