ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • পটুয়াখালীতে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

    পটুয়াখালীতে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী-বরিশাল মাহাসড়কের কৃষি বিমান অবতরণ কেন্দ্রের প্রবেশ পথে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। 

    নিহত যুবক শাহিন মৃধা (৩৫) দুমকি উপজেলার শ্রীরামপুর এলাকার মৃত কাঞ্চন মৃধার ছেলে। দুর্ঘটনায় আহত তিনজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

    আহতরা জানান, মোটরসাইকেলে করে তিনজন কুয়াকাটা থেকে ঝালকাঠি জেলার নলছিটি যাওয়ার পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আহতাবস্থায় চার জনকে হাসপাতালে নিয়ে আসার পথে শাহিন মারা যায়। 
    আহতরা হলেন-নলছিটি এলাকার আরিফুল ইসলাম এর ছেলে রাফি (২৫), হিরন হাওলদারের ছেলে রনি (৩০) এবং একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে ইবনে রুমান (২২)।

    পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ